তাহসানের পোস্ট ঘিরে জল্পনা—‘যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন’

বিডি নিউজ ট্রেন্ড ডিজিটাল ডেস্ক

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান সম্প্রতি যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট উম্মে হাবিবা রোজা আহমেদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রোজা বরিশালে জন্মগ্রহণ করলেও নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা করেছেন এবং বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সে 'রোজাস ব্রাইডাল মেকওভার' প্রতিষ্ঠানের মাধ্যমে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।

                 রোজা আহমেদের সঙ্গে তাহসান খান

                                                        ছবি: তাহসান খানের ফেসবুক পেজ থেকে নেওয়া


বিয়ের পর রোজা সামাজিক মাধ্যমে লিখেছেন, "আমি এমন পুরুষ খুঁজে পেয়েছি, যে নম্র স্বভাবের। সে শুধু চেয়েছে বিশ্বাস, সম্মান আর আজীবনের বন্ধুত্ব। আমি কথা দিয়েছি এইগুলোতে ওকে ভরিয়ে দেব, এবং অবশ্য সেই আমার আজীবনের শান্তির ঠিকানা… সবকিছুর জন্য আল্লাহকে ধন্যবাদ"।

তাহসান ও রোজার বিয়ের খবর প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। এর আগে, ২০০৬ সালে তাহসান অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন, তবে ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।

নতুন জীবনের জন্য তাহসান ও রোজাকে অনেক শুভেচ্ছা।

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post