কসমেটিক সার্জারি করে কি আরো সুন্দরী হয়েছেন হানিয়া!

ছবি: গুগল

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে আবারও গুঞ্জন ছড়িয়েছে। তবে এটি প্রেম বা কাজ সংক্রান্ত নয়, বরং কসমেটিক সার্জারি নিয়ে। সামার নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

একজন পাকিস্তানি ত্বকবিশেষজ্ঞের দাবি, হানিয়া নাক, ঠোঁট ও থুতনিতে সার্জারি করিয়েছেন। এই খবর সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। কেউ কেউ বলছেন, ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে জনপরিসরে আলোচনা করা অনুচিত।

একজন মন্তব্য করেছেন, ‘কে কীভাবে সার্জারি করবেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করার কিছু নেই।’

তবে আসলেই হানিয়া কসমেটিক সার্জারি করিয়েছেন কি না, তার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে, পাকিস্তানি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড গড়েছেন হানিয়া আমির। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা এখন ১ কোটি ৭০ লাখের বেশি।

অভিনেত্রী হিসেবে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকে অভিনয়ের পর পাকিস্তানের সীমানা ছাড়িয়ে ভারত ও বাংলাদেশেও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

সম্প্রতি, সিএনএন তাঁকে শীর্ষ ‘৫০ এশিয়ান সেলিব্রিটি’র তালিকায় স্থান দিয়েছে। পাশাপাশি, তাঁকে ‘দ্য ফেস অব জেনারেশন জেড ইন পাকিস্তান’ হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে।

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post