বিডি নিউজ ট্রেন্ড ডিজিটাল ডেস্ক
রাজধানীর ধানমন্ডি থেকে অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির দায়িত্বশীল কর্মকর্তারা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে বলেন, "শাওন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এ বিষয়ে তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।"
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, "শাওনকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, শাওনের পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্র বলছে, শাওন কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না এবং এটি একটি ভুল বোঝাবুঝির ফল হতে পারে।
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের অপেক্ষায় রয়েছে সংবাদমাধ্যম।

Post a Comment