শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

বিডি নিউজ ট্রেন্ড ডিজিটাল ডেস্ক

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল গভীর রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ওই বাড়িতে আগুন লাগে বলে জানিয়েছেন স্থানীয়রা।



স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টার দিকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের বেশ কিছু অংশ পুড়ে যায়।


এ বিষয়ে সিংগাইর থানার ওসি বলেন, "অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত ছিল। দোষীদের শনাক্তের জন্য তদন্ত চলছে।"

শাওনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা এ ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন। 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post